বাণিজ্য

'প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি'

নিজস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতির ‘ডিবেট এন্ড বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে এসে একটু নতুন মডেল অরিয়েন্টেশন করা।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রথমে যেটা আমরা বলেছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। কারণ বাংলাদেশে অর্থনীতিটা আনফরচুনেটলি অনেকটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি। ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির অর্থ হচ্ছে- বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে পার্টিসিপেট করতে পারবে। সেটাকে মাথায় রেখে যারা অর্থনৈতিক সুফলের বাইরে ছিল এতদিন, তাদের এড্রেস করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, বাংলাদেশের যে লোকগুলো সেই কামার-কুমার, কুটির শিল্প থেকে শুরু করে আমাদের কালচারাল লাইফে, স্পোর্টসে আছে, হত দরিদ্র যারা আছে তাদেরকে মাথায় রেখে আমরা কিছু প্রোগ্রাম গ্রহণ করেছি।

সেমিনারে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা