সারাদেশ

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

ঝালকাঠি প্রতিনিধি

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে 'জাতীয় ফল মেলা - ২০২৬'-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠি-এর যৌথ উদ্যোগে এই মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো: আবদুল্লাহ আল-মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ূন কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেগুফতা মেহনাজ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের পুষ্টি চাহিদা পূরণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফল চাষের গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন। তারা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী কৃষি নীতির কারণে দেশে ফলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বারো মাস ফল চাষ ও তা সঠিক উপায়ে সংরক্ষণের মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হতে পারেন, তেমনই দেশের মানুষের পুষ্টির অভাব দূর করা সম্ভব। তরুণ প্রজন্মকে দেশীয় ফল চাষে উদ্বুদ্ধ করতে এবং ফল সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মেলা প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন নার্সারি ও কৃষি উদ্যোক্তাদের পক্ষ থেকে দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ও চারা বিক্রয়ের স্টল স্থাপন করা হয়েছে। মেলাটি স্থানীয় সাধারণ মানুষ ও ফল চাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা