জাতীয়

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

নিজস্ব প্রতিনিধি

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল।

১ম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল।

নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য। এসব গ্রেডে মূল বেতন সর্বোচ্চ ১৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে প্রয়োজনীয় প্রজ্ঞাপন, ভাতা পুনর্গঠন এবং কারিগরি প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় সংশোধিত বেতন হাতে পেতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত পুনর্গঠিত সচিব কমিটি ইতোমধ্যে একাধিক বৈঠকে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর পৃথক পে-কমিশনের সুপারিশ পর্যালোচনা করেছে। কমিটির চূড়ান্ত সুপারিশ শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা দেন।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সময়োপযোগী ও যৌক্তিক। তার মতে, উপযুক্ত বেতন নিশ্চিত না হলে সরকারি কর্মচারীদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত দক্ষতা ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন।

তবে তিনি এও উল্লেখ করেন, কেবল বেতন বাড়ালেই দুর্নীতি কমে যাবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়। তার মতে, নতুন পে-স্কেল কার্যকরের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের আয়-সম্পদের বিবরণ নিয়মিত প্রকাশ ও হালনাগাদ বাধ্যতামূলক করা উচিত।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহও মনে করেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশেষ করে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা আর্থিক চাপে রয়েছেন। তাই বেতন বৃদ্ধি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যেসব কর্মকর্তা অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন বা অতীতের আর্থিক অনিয়মে জড়িত ছিলেন, তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও জরুরি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা