জাতীয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএস-পিএসদের বেতন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) ও উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পদে নিয়োগপ্রাপ্তদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর নবম গ্রেড অনুযায়ী এসব পদে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন নির্ধারিত বেতনের ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি মূল বেতন পাবেন।

জানা গেছে, সম্প্রতি অর্থ বিভাগ এ বিষয়ে তাদের মতামত ও অনুমোদন জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে অর্থ বিভাগের মতামত চেয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের ক্ষেত্রে এই বেতন কাঠামো প্রযোজ্য হবে। তাদের মূল বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫-এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে এই সুবিধার সঙ্গে কয়েকটি শর্তও যুক্ত করা হয়েছে। নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। যদিও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা পাওয়া যাবে, তবে পেনশন, আনুতোষিক কিংবা ভবিষ্য তহবিলের সুবিধা প্রযোজ্য হবে না।

সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক নিয়োগভিত্তিক প্রশাসনিক সহায়তাকারী পদগুলোর আর্থিক সুবিধা আরও স্পষ্ট ও কাঠামোবদ্ধ হলো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা