জাতীয়

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনায় জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ জুন) বিকেলে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন সমসাময়িক ও নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এ সভা বিকেলে জাতীয় সংসদ ভবনে শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

বৈঠকের শুরুতে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারের চলমান কার্যক্রম, সংসদীয় কৌশল, উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

সরকারদলীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভাকে রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়বস্তু নিয়ে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা