আন্তর্জাতিক

বৈশ্বিক জ্বালানি তেলের দাম ১৩ মাসে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে এসে দাঁড়িয়েছে। ভ্যাকসিন সরবরাহ বৃদ্ধিতে চাহিদা বৃদ্ধি এবং উত্তোলকদের সরবরাহ সংকোচনের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। খবর রয়টার্স।

মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) অপরিশোধিত ব্রেন্টের দাম ৭৭ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৬৩ দশমিক ২০ ডলারে। দিনের এক পর্যায়ে তা ব্যারেল প্রতি ৬৩ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছিল। ২০২০ সালের ২২ জানুয়ারির পর এটা সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক শূন্য ৪ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৬০ দশমিক ৫১ ডলারে, গত বছরের ৮ জানুয়ারির পর যা সর্বোচ্চ। গত সপ্তাহে তেলের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ।

তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস কর্তৃক তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রভাব রেখেছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক জানান, বৈশ্বিক জ্বালানি তেলের বাজার ঘুরে দাঁড়াচ্ছে এবং চলতি বছর দাম ব্যারেল প্রতি ৪৫-৬০ ডলারের মধ্যে থাকবে।

তিনি আরও বলেন, আমরা গত কয়েক মাসে দেখেছি তেলের বাজারে অস্থিরতা কমছে। তার মানে তেলের বাজারের ভারসম্যে পূর্ভাবস্থা ফিরে আসছে এবং বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে দাম চাঙ্গা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা