আন্তর্জাতিক

ব্রিটিশ সেনাপ্রধানের হুঁশিয়ারি আবারও বিশ্বযুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চলমান অনিশ্চয়তা এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মার্কিন টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল নিক কার্টার এই হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেছেন, অতীতে অর্থনৈতিক সংকট নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করেছে এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটের ফলে আবার এ ধরনের ব্যাপকভিত্তিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, আমরা বর্তমানে এমন একটি বিশ্ব বসবাস করছি যেখানে অনেক বেশি অনিশ্চয়তা এবং উদ্বেগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা একটি বাস্তবতা; তবে প্রকৃত ঝুঁকি হচ্ছে অনেক আঞ্চলিক সংঘাত স্বাভাবিক হিসাব-নিকাশকে ছাড়িয়ে যেতে পারে।

স্কাই নিউজ কার্টারের কাছে জানতে চেয়েছে যে, তিনি সরাসরি আরেকটি বিশ্বযুদ্ধের কথা বলছেন কিনা। জবাবে তিনি বলেন, আমি বলছি এটি একটি ঝুঁকি এবং আমাদেরকে সেই ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন রয়েছে। পার্সট্যুডে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা