আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ চার সদস্য নিহত ও বিএসএফের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেন, রোববার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের কাছে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে একদল সন্ত্রাসী। আইন-শৃঙ্খল বাহিনীর তৎপরতায় সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

ওই কর্মকর্তারা বলেন, অনুপ্রবেশে বাধা দেয়ার সময় সংঘর্ষের সূত্রপাত। এতে তিন সন্ত্রাসী নিহত হয়। তবে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান নিহত হয়েছেন। এছাড়া অনুপ্রবেশের চেষ্টাকারীদের সঙ্গে সংঘর্ষে আরও দুই জওয়ান আহত হন। ওই এলাকায় এখনও অভিযান চলমান বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, কাশ্মীর সীমান্তজুড়ে আরও অনেক সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা