আন্তর্জাতিক

হোয়াইট হাউজে জো বাইডেনের সঙ্গে উঠছে চ্যাম্প ও মেজর

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা চার বছর নিষ্প্রাণ করে রেখেছেন হোয়াইট হাউজকে। এবার প্রাণহীন হোয়াইট হাউজে নতুন প্রাণের সঞ্চার হতে যাচ্ছে। নির্বাচিত নতুন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি প্রাণী খুব ভালোবাসেন। তাই তার সঙ্গে এবার হোয়াইট হাউজে স্থান পাবে তার পোষা দুই কুকুর চ্যাম্প ও মেজর।

পারিবারিক ভাবে হাসি আনন্দের মাঝে প্রেমময় কোনো মুহূর্ত ভাগাভাগি করতেও দেখা যায়নি ট্রাম্প ও মেলানিয়াকে। এখানে কোনোদিন কনসার্ট বা কবিতা আবৃতির আয়োজন করেননি ট্রাম্প। কিংবা কোনো দিন কোনো শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনেরও আয়োজনও করেননি। আর বিশেষ ছুটির দিনগুলোতে করা সাজসজ্জা দেখে মনে হতো যেন হাতে বানানো কোন গল্প এটি।

কিন্তু তুলনা করলে দেখা যায়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ে সাশা ও মালিয়াকে নিয়ে তাদের দুই পর্তুগিজ পোষা কুকুর বো ও সানির সঙ্গে হোয়াইট হাউজের লনে বরফ নিয়ে খেলা করত। ২০০৮ সালের মার্কিন নির্বাচনের সময় ওবামা তার মেয়েকে পোষা কুকুর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি অবশেষে সে প্রতিশ্রুতি রেখেছিলেন।

সেদিক থেকে, ডোনাল্ড ট্রাম্পের থেকে তার ছেলে বেরন একটু আদর চেয়ে তা পেয়েছে বলে মনে হয় না। আর যদি ট্রাম্প সে বিষয়ে ওয়াদা করে, তা রেখেছে বলেও মনে হয় না। কিন্তু এবার আমেরিকানরা কেবল জো বাইডেন এবং কমলা হ্যারিসকেই বেছে নিয়েছে তা না, বাইডেনের দুই পোষা কুকুর চ্যাম্প ও মেজরকেও যদিও নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের এখন কোনো পোষা প্রাণী নাই, কিন্তু তিনি যে কুকুর পছন্দ করেন তা উল্লেখ রয়েছে।

বাইডেনের পোষা কুকুর চ্যাম্প ২০০৮ সাল থেকে তার সঙ্গে আছে এবং ডেলাওয়্যার হিউম্যান সোসাইটি থেকে ২০১৮ সালে মেজরকে তুলে এনেছিলেন বাইডেন। এই দুই প্রাণী বাইডেনের মতোই অনুগত। তবে এটা পরিষ্কার যে নবাগত প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চ্যাম্প ও মেজরের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এটি প্রমাণ করে যে, হোয়াইট হাউজে আবারও প্রাণের সঞ্চার হচ্ছে।

পারিবারিক ও মানবিক দিক থেকে জো বাইডেনের অবস্থান বেশ শক্ত। এবার মার্কিন ফাস্ট লেডি হতে যাচ্ছেন বাইডেনের স্ত্রী একজন শিক্ষিকা ড. জিল বাইডেন। জিল বাইডেন এক টুইট বার্তায় বলেছেন, ‘তিনি আমাদের সব পরিবারের প্রেসিডেন্ট হবেন। যেখানে আমেরিকার পাশাপাশি পুরোবিশ্ব ডোনাল্ড ট্রাম্পের এই মানবিক ও পারিবারিক দিকগুলো খুব মিস করত।

যদিও জো বাইডেন হাঁকডাক বাজিয়েই নির্বাচিত হয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সময়ে যে ক্ষতি সাধন করেছে তা ফিরেয়ে আনতে অনেকটা পথ হাঁটতে হবে বাইডেনকে। সেই সঙ্গে ডেমোক্র্যাটদের খুব সুচিন্তিত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে, যাতে করে আগামী নির্বাচনের জয়েও অনেক মানুষ দলের সঙ্গে থাকে। আসছে বছর ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা