সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ডানা

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ডানা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাইলেন পুতিন

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সর্বশেষ তথ্যে ভারতীয় আবহাওয়া বিভাগ এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিন্ট।

আবহাওয়া বিভাগ বলেছেন, “অতিপ্রবল ঘূর্ণিঝড় দানা উত্তর-উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরে গিয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের পুড়ি ও সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে।” ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি চলে এসেছে। এটির প্রভাবে পুড়ি, কুটাক, হুগলি এবং কলকাতায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হবে।

আর ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন এটির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। ওই সময় ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে

ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু কিছু জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এটির প্রভাবে ইতিমধ্যে পুরো বাংলাদেশে বৃষ্টি হচ্ছে।আজ দুপুরে ঢাকাসহ বিভিন্ন জায়গা ঘনকালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় ভারী বৃষ্টিপাত। ওই সময় প্রচণ্ড বেগে বাতাসও বইছিল। সূত্র: মিন্ট

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধ...

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্...

শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রম...

বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চল...

‎সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি ভাঙচুরে মামলা, আসামি ১৪জন ছাড়াও অজ্ঞাত ২৫০

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে সম্পত্তিসংক্রান্ত বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা