সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তুরস্কে ভয়াবহ হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানির সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ভারতে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা

বুধবার (২৩ অক্টোবর) রাজধানী আঙ্কারায় এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান রাশিয়ার কাজান শহরে একটি ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪২,৭১৮

হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, এই ঘটনায় প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, যেখানে হামলা হয়েছে সেখানে বিস্ফোরণের পাশাপাশি ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ফাইটার এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৫

সংবাদমাধ্যমটি আরও জানায়, যে কোম্পানিটিতে হামলা হয়েছে এটি তুরস্কের সামরিক খাতে বড় অবদান রাখে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে প্রতিরোধ যাত্রা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নারীর প্রতি সহিংসতা, ধ...

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্...

শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রম...

বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা