সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বুধবারের (২৩ অক্টোবর) মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানায়’ রুপ নিতে পারে। এটি বৃহস্পতিবার (২৪ অক্টোবর)-শুক্রবার (২৫ অক্টোবর) ভোরের মধ্যে ভারতের ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী অংশে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কি.মি হতে পারে।

বুধবার (২৩ অক্টোবর) ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪২,৭১৮

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ এই ২ রাজ্যে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকার উপকূলীয় জেলার সকল স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এলাকাগুলোর বাসিন্দাদের শতভাগ সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস দিয়েছে, চলতি সপ্তাহে এই ঘূর্ণিঝড় ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানবে। তবে নির্দিষ্ট কোন স্থলভাগে এটি আছড়ে পড়বে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৫

আইএমডি জানায়, এই নিম্নচাপটি (২৪ অক্টোবর) রাত (২৫ অক্টোবর) ভোরের মধ্যে পুরী এবং সাগর দ্বীপের মধ্যবর্তী অংশ দিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উত্তর উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এ সময় ঘণ্টায় ১০০-১১০ কি.মি বাতাসের গতিবেগ থাকবে। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১২০ কি.মি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা