সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : তুরস্কে ভয়াবহ হামলা, নিহত ৫

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, ইসরাইলের অব্যাহত হামলার মুখে মৃত্যুভয়ে জাবালিয়া ছেড়ে পালাচ্ছেন তারা। এমনিতেই শরণার্থী শিবিরে কয়েকদফা হামলার কারণে বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব মানুষ। আর সেখানে ত্রাণ সরবরাহ, খাদ্য কার্যক্রম বন্ধ করে দিয়ে নিষ্ঠুর হামলা চালাচ্ছে ইসরাইল।

আরও পড়ুন : ভারতে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা

গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইল বারবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরাইল। মাত্র দেড় বর্গকিলোমিটারেরও কম আয়তনের এই শিবিরে ১ লাখ ১৬ হাজারের মতো নিবন্ধিত শরণার্থী বাস করেন।

ইসরাইলে মানবাধিকার সংস্থা বি'টসেলেমে জানায়, উত্তর গাজায় ‘জাতিগত নিধনের’ মাধ্যমে বৈশ্বিক মনোযোগ ভিন্ন দিকে সরানোর সুযোগ নিচ্ছে ইসরাইল।

গোটা গাজা উপত্যকায় বড় যে আটটি শরণার্থীশিবির রয়েছে, তার একটি জাবালিয়া। এটি গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি। আর এমন জায়গায় যুক্তরাষ্ট্রের তৈরি দুই হাজার পাউন্ড ওজনের বোমাও ব্যবহার করেছে ইসরাইল।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪২,৭১৮

অন্যদিকে ইসরাইলের দাবি, হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়ার সক্ষমতা হ্রাস করতে জাবালিয়াতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা