সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাইলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: তুরস্কে ভয়াবহ হামলা, নিহত ৫

রাশিয়ার কাজান শহরে বিশ্বের বৃহৎ ৫ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এমন মন্তব্য করেছেন তিনি।

পুতিন বলেছেন, গাজায় ১ বছর আগে শুরু হওয়ার সামরিক পদক্ষেপ বর্তমানে লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলের অন্যান্য দেশও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের মাত্রা তীব্রভাবে বেড়েছে। এই ঘটনা একটি ধারাবাহিক প্রতিক্রিয়ার কথা স্মরণ করিয়ে দেয় যে, পুরো মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

তিনি বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে সহিংসতার অবসান হবে না। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘‘ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রধান শর্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত দ্বি-রাষ্ট্রীয় ফর্মুলার বাস্তবায়ন।’’ সূত্র: এএফপি, রয়টার্স।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা