স্বাস্থ্য

তিন ভাইয়ের হাত-পা শুকিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: বাদুল সিংহ ও কাজলী রানীর ঘরে জন্ম হয়েছে রমাকান্ত, জয়ন্ত ও হরিদ্র নামের তিন ছেলে। তিন ছেলেকে নিয়ে এ দম্পতির সুখের বহু স্বপ্ন থাকলেও বিরল এক রোগ কেড়ে নিয়েছে তাদের সব আশা-আকাঙ্ক্ষা। ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বলিহন্ড গ্রামের বাসিন্দা তারা।

এ দম্পতির স্বপ্ন ছিল পড়ালেখা করে বড় হয়ে বাবা-মাকে দেখবে ছেলেরা, পরিবারের অভাব দূর হবে। কিন্তু কী এক অসুখে তাদের তিন সন্তানই এখন পঙ্গু। যত বড় হচ্ছে তাদের হাত-পা সব শুকিয়ে যাচ্ছে। এখন আর চলাফেরা করতে পারে না তারা। বাবা-মায়ের সাহায্য ছাড়া কোনো কাজই করার ক্ষমতা নেই তাদের।

এ দম্পতি জানায়, জন্মের পর অন্যান্য শিশুর মতো স্বাভাবিক জীবন ছিল তাদের। স্কুলে যেত,ঘুড়ে বেড়াতো,খেলতো আবার বাবার কাজেও সহযোগিতা করতো। কিন্তু সব এলোমেলো হয়ে গেল। অভাবের সংসারে তিনজনের চিকিৎসার সামর্থ্যও নেই তাদের।

বাদুল-কাজলীর তিন সন্তানের প্রথমজন রমাকান্ত, বয়স ১৪ বছর। দ্বিতীয় শ্রেণিতে পড়া অবস্থায় সে প্রথম রোগে আক্রান্ত হয়। এরপর দ্বিতীয় সন্তান জয়ন্ত, বয়স ১২। বড় ভাইয়ের মতো সেও একই রোগে আক্রান্ত হয়। আর তৃতীয় সন্তান হরিদ্রও (৮) সেই রোগে আক্রান্ত হওয়ার পথে। তিন ছেলেকে নিয়ে পরিবারটি এখন পথে বসেছে।

মঙ্গলবার তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, বারান্দায় বসে রয়েছে তিন ভাই। বাসার কাজের পাশাপাশি সন্তানদের নিয়ে ব্যস্ত থাকছেন মা। সন্তানেরা নিজেরা চলাফেরা করতে পারে না। তাদের সব কাজেই মাকে সহযোগিতা করতে হচ্ছে। তিন সন্তানকে নিয়ে বড় সমস্যায় রয়েছেন তাদের মা। খাওয়া-দাওয়া থেকে শুরু করে গোসল, মল-মূত্র ত্যাগ, মা ছাড়া কিছুই করতে পারে না তারা।

দিনমজুরের কাজ করে বাবা যা আয় করেন তাই দিয়ে সন্তানের খাওয়া-দাওয়া ও পরিবারের খরচ চলে। তাদের চিকিৎসা করানোর মতো টাকা-পয়সা নেই বাবার কাছে। কোনো ধরনের সরকারি সহযোগিতাও পান না তারা।

তিন শিশুর ছবি তুলতে গেলে অনেকটা ক্ষোভ নিয়েই দিনমজুর বাবা বলেন, কী হবে এসব ছবি তুলে। কেউ তো আমাদের দিকে তাকায় না। বাচ্চাগুলাকে নিয়ে আছি মহাসমস্যায়।

বাদুলের প্রতিবেশি জয়নাল, রহমত, আজমতসহ কয়েকজন বলেন, জন্মের পরেই ভালো ছিল শিশুরা। কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই হাত-পা শুকিয়ে যাচ্ছে। বড় ছেলেকে চিকিৎসা করাতে গিয়ে তাদের বাবার সব শেষ হয়েছে। শেষে চিকিৎসক জানিয়েছেন এই রোগের কোনো চিকিৎসা নেই। পরের দুই সন্তানের আর কোনো চিকিৎসা করানো হয়নি। চিকিৎসা করানোর ক্ষমতাও নেই দিনমজুর বাবার। তাই এভাবেই কষ্ট করে দিন চলছে তাদের। কারও কোনো সহযোগিতাও পায়নি পরিবারটি।

বাদুল সিংহ বলেন, অসুস্থ সন্তানদের ভালোমন্দ খাওয়াতে পারি না। তিন বেলা খাবার জোটানোই কষ্ট আমার জন্য, আর চিকিৎসা করাবো কীভাবে। আমি দিনমজুরের কাজ করে যা পাই তা দিয়ে কোনোরকম দিন চলে। আমার নিজের কোনো জমি নেই। মানুষের জমিতে কাজ করি। এই তিন ছেলে ছিল আমার স্বপ্ন। বড় হয়ে তারা আমাদের অভাব দূর করবে। কিন্তু গরিবের স্বপ্ন তো আর পূরণ হলো না। এখন সন্তানদের বাঁচিয়ে রাখতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চাই। আমাকে একটু সহযোগিতা করলে বাচ্চাগুলোকে নিয়ে খেয়ে-পড়ে বাঁচতে পারি।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান রিপন বলেন, এটি একটি বিরল জেনেটিক রোগ। রোগের নাম হচ্ছে দ্যুশেন মাসকিউলার ডিসট্রফি (ডিএমডি)। এ রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। তবে তাদের তৃতীয় সন্তানটি এখনও সেভাবে এই রোগে আক্রান্ত হয়নি। প্রাথমিক ভাবে চিকিৎসা করা গেলে তার তৃতীয় সন্তানটি সুস্থ ভাবে বেচেঁ থাকতে পারবে।

এ ব্যাপারে কেউ সহযোগিতা করতে চাইলে তিন শিশুর বাবা বাদুল সিংহের সঙ্গে এই নাম্বারে (০১৭৫০৫২৪৯৮৪) যোগাযোগ করতে পারবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা