স্বাস্থ্য

এডিসের উৎস সম্পর্কে অনলাইনে তথ্য দিন

নিজস্ব প্রতিবেদক: শুধু নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নাম্বারসমূহে নয়, ঢাকাবাসীকে অনলাইনেও এডিসের উৎস ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে আবার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৬ অগাস্ট) এক ভিডিও বার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস ঢাকাবাসীকে অনলাইনে তথ্য দেওয়ার এই আহ্বান জানান।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, যে কোন ব্যক্তি, ঢাকাবাসী যে কোন এলাকা থেকে অনলাইনে, আমাদের ওয়েবসাইটে ( নির্ধারিত ফরমের লিংক সংযুক্ত করা হলো) সুযোগ রয়েছে, আমাদেরকে তথ্য দিতে পারেন-কোথায় এডিস লার্ভা রয়েছে, কোথায় উৎস রয়েছে, কোথায় রোগী রয়েছে৷ এ বিষয়গুলো পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীর যে সকল তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের মশক কর্মীরা আমরা ঘরে ঘরে যাচ্ছে। আমরা সেই এডিস লার্ভার উৎস নিধন করছি এবং চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক সেটা তদারকি করা হচ্ছে।

ওয়েবসাইটে আবেদনের লিংক- https://forms.gle/gPamcWqJNFtDZvir6

দক্ষিণ সিটি করপোরেশনের যে কোন বাসিন্দা উক্ত ফরমে এডিস মশার উৎস বা লার্ভা ও এডিস রোগীর তথ্য দিতে পারেন। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যেকোনো বাসা-বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়াও উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা