স্বাস্থ্য
সিনোফার্ম থেকে 

সাড়ে সাত কোটি টিকা কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বের মতো বাংলাদেশেও টালমাটাল অবস্থা। এবার করোনাভাইরাসের মধ্যে চীনের সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। এরই মধ্যে পরিশোধ করা হয়েছে দেড় কোটি ডোজ টিকার দাম।

বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ৪৪ লাখ টিকা দেশে পৌঁছাবে চলতি মাসেই। এরমধ্যে আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ দেশে পৌঁছাবে। এ মাসের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকাও আসবে। এছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ৬০ লাখ টিকা।

তিনি আরো জানান, কোভ্যাক্সের বাইরেও চলতি মাসে বিভিন্ন উৎস থেকে কেনা করোনার টিকা দেশে পৌঁছাবে।

এদিকে বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে, এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৯০২ জনের।

এদিকে ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯শত ৯৫ জনের পরীক্ষা বিপরীতে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা