স্বাস্থ্য

মমেক হাসপাতালে করোনায় ২১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন ।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রহিমা (৬৫), তারাকান্দার ইলিয়াস আলী (৭০), ত্রিশালের আব্দুল কুদ্দুস (৭০), কিশোরগঞ্জ সদরের হাজী মহিউদ্দীন (৬৮), জামালপুর সদরের আসমা (৭০), টাঙ্গাইল সদরের আব্দুর সাত্তার (৪০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের বাজেদ আলী (৭৫), রহিমা খাতুন (৪০), সকুরজান (৬০), ফজিলা খাতুন (৬০), আনোয়ারা বেগম (৬৫), নজরুল (৭০), নান্দাইলের আমেনা (৬০), ঈশ্বরগঞ্জের রোকনউদ্দিন (৪০), গফরগাঁওয়ের রেহেনা খাতুন (৭৫), ভালুকার জালাল (৬০), গৌরীপুরের আরিফ (১৬), জামালপুর সদরের হজরত আলী (৭০), দেওয়ানগঞ্জের হেলেনা (৫০), নেত্রকোনার কেন্দুয়ার নয়ন মিঞা (৪০) ও টাঙ্গাইল সদরের মোসলেম উদ্দীন (৭০)।

তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ মোট ৫৮০ জন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিও নিয়ে মিথ্যা প্রচার

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যক...

মহানবমীতে ভক্তদের ঢল, প্রার্থনায় শান্তি ও সম্প্রীতির বার্তা

শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহানবমী উপলক্ষে রাজধানীর বিভিন্ন প...

মণিপুরে ফের রক্তক্ষয়ী সহিংসতা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতার বিস্ফোরণে আবারও উদ্...

শাহজালাল বিমানবন্দরের ভেতরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন একটি স্টোর ভবন...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

কানাডার সঙ্গেই থাকার পক্ষে রায় দিল অধিকাংশ মানুষ

কানাডার রাজনীতি ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল আলবার্টা প্রদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা