স্বাস্থ্য

বাংলাদেশে আক্রান্ত ছাড়াল ১৩ লাখ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গেছে। মোট মারা গেছেন ২১ হাজার ৬৩৮ জন। বুধবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তের বিবেচনায় বুধবার মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ ছিল। গত ১ আগস্ট থেকে মৃত্যুর হার একই রয়েছে। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৫৪৪ জন, ৬৭ দশমিক ২২ শতাংশ এবং নারী ৭ হাজার ৯৪ জন, ৩২ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৮২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১২ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ২ জন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল ও সিলেট বিভাগে ৫ জন করে, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন রয়েছেন। এদের মধ্যে ১৮৫ জন সরকারি, ৩৭ জন বেসরকারি হাসপাতালে এবং ১৮ জন বাসায় মারা গেছেন এবং ১ জনকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৯০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিন ৫৭ হাজার ২৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিন ৫৫ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা