সারাদেশ

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীদের মাঝে বাঘ আতংক দেখা দিয়েছে। সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে রবিবার রাতে বাঘ ঢুকে পড়ে। বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা জনগনকে সচেতন করতে মাইকিং শুরু করেছে।

ভিলেজ রেসপন্স টাইগার টীম (ভিটিআরটি)এর টীম লিডার মোঃ জাকারিয়া হোসাইন সোমবার দুপুরে জানান, সোমবার (১৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আঃ লতিফ হাওলাদার তার বাড়ীর পেছনে ভোলা নদীর চরে ঝোপের মধ্যে এবং নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। বিষয়টি আঃ লতিফ সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে সোনাতলা গ্রামে ঘটনাস্থল ভোলা নদীর চরে যান। নদীর চরে অর্ধ কিলোমিটার জুড়ে বাঘ বিচরণ করে সুন্দরবনের দিকে বাঘ চলে যাওয়ার বাঘের পায়ের ছাপ দেখতে পান বনরক্ষীরা। লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীদের মাঝে আতংক দেখা দিয়েছে এবং জনসাধারণকে সতর্কতার সাথে চলাচলের জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে বলে এই ভিটিআরটি টীম লিডার জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। ভোলা নদী সাতরে বাঘ লোকালয়ে চলে আসে। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং এবং বনরক্ষীসহ ভিটিআরটি সদস্যদের সার্বক্ষনিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে এসিএফ জানান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

রণবীর নয়, কার সঙ্গে পূজা দেখতে গেলেন আলিয়া?

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে...

চরফ্যাশনে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ

ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে চলমান নিষে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন

প্রযুক্তিনির্ভর জীবনে কম্পিউটার ও স্মার্টফোনে প্রতিনিয়ত জমা হয় নানা অপ্রয়োজনী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা