স্বাস্থ্য

একদিনে টিকা নিলেন ৩০৭২৩০ জন

সাননিউজ: বাংলাদেশে বৃহস্পতিবার (৫ আগস্ট) করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৩ লাখ ৭ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশে করোনা টিকার আওতায় এসেছে ১ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩১৪ জন। এদের মধ্যে ১ কোটি ২ লাখ ৮৯ হাজার ৭৯৭ জন প্রথম ডোজ এবং ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে ৬২ লাখ ৩ হাজার ৪২৯ পুরুষ এবং ৪০ লাখ ৮৬ হাজার ৩৬৮ নারী। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে ২৮ লাখ ২৬ হাজার ৫৬৬ পুরুষ এবং ১৬ লাখ ১৬ হাজার ৯৫১ নারী। এরমধ্যে ১ কোটি ১ লাখ ৬৪ হাজার ২৯৪ জন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন। ৩৪ লাখ ৯ হাজার ৮৩০ জন চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন। ৫৭ হাজার ২৯৩ জন ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। ১১ লাখ ১ হাজার ৮৯৭ জন মডার্নার টিকা নিয়েছেন।

এদিকে ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা গ্রহীতাদের মধ্যে ১৯ লাখ ২৮ হাজার ৭৯৯ পুরুষ এবং ১৪ লাখ ৮১ হাজার ৩১ নারী। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৩৩ লাখ ১৭ হাজার ৫৮২ জন প্রথম ডোজ এবং ৯২ হাজার ২৪৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

ঢাকার সাতটি কেন্দ্রে ৫৭ হাজার ২৯৩ জন ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৭ হাজার ৩৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

দেশের সিটি কর্পোরেশনগুলোতে ১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ১১ লাখ ১ হাজার ৮৯৭ জন এই টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ৬ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন ও নারী ৪ লাখ ৩২ হাজার ৫৫৩ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা