ফিচার

পৃথিবীতে ভূত গাছের বন!

লাইফস্টাইল ডেস্ক:‘ভূতের বন’ও রয়েছে পৃথিবীতে। আসলে সৃষ্টির অনেক রহস্যই আমরা বুঝি না।

তখন এগুলোকে অলৌকিক ভাবতে শুরু করি। বন মানেই আমরা বুঝি সবুজে ঘেরা গাছ আর গাছ। ডাল-পালা-পাতায় ভরা চোখ জুড়ানো সবুজ। কিন্তু আমেরিকাতে রয়েছে এক আশ্চর্য বন।

যেখানে গাছগুলোতে কোনো শাখা এবং পাতা নেই। পুরো বন শুকনো এবং ধূসর বর্ণের।

প্রাণহীন গাছগুলো নিয়েই বনটি ছড়িয়ে পড়ছে ২১ হাজার একরেরও বেশি এলাকাজুড়ে। আর তাই ভূতুড়ে বনটি বিশ্বের পরিবেশবিদদের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি উত্তর ক্যারোলিনার ডিউক বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান এবং ভূত বন সম্পর্কিত গবেষণার প্রধান গবেষক অ্যামিলি উরি বলেছেন, সমুদ্রের স্তর বৃদ্ধি পাওয়ায় বনটি প্রসারিত হচ্ছে।

অলিগেটর নদীর তীরে বন্যজীবনের গাছে প্রচুর পরিমাণে সমুদ্রের লবণ ঢুকে যাচ্ছে। এ কারণে মাটির অভ্যন্তরে উপস্থিত বীজ এবং শিকড় অতিরিক্ত লবণ পেয়ে গাছ শুকিয়ে প্রাণহীন হয়ে উঠছে।

২১ হাজার একর বন এখন ঘোস্ট ফরেস্টে পরিণত হয়েছে। ২০১১ সালে 'হারিকেন আইরিন' এখানে বিপর্যয় ঘটিয়েছিল। তারপর থেকেই সমুদ্রের পানি ও লবণের কারণে ক্রমশ প্রাণহীন হয়ে যাচ্ছে বনটি।

জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটি হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা