ফিচার

আজ স্বামীকে সাধুবাদ জানানোর দিন 

ফিচার ডেস্ক: একটি সংসারের কর্তা একজন পুরুষ। কখনও স্বামী, কখনও বাবা হয়ে সংসারের দায়িত্ব পালন করেন তিনি। কর্মক্ষেত্রে নারী-পুরুষ দু’জনেই সরব হলেও শুরু থেকেই সংসারের আর্থিক দায়িত্ব পুরুষই বহন করে আসছে।

স্ত্রী এবং সন্তানের স্বাদ-আহ্লাদ পূরণ করতে দিন রাত পরিশ্রম করে যায় পরিবারের কর্তা হিসেবে। পরিবারের সদস্যরা এই ত্যাগ অনুভব করলেও কখনও তাকে সেই ভাবে সাধুবাদ জানানো হয়না। হয়ত সাধুবাদ জানানোর সুযোগ হয়ে উঠে না।

আপনি যদি এই সুযোদের অপেক্ষায় থাকেন, তবে জেনে নিন আজকেই আপনার স্বামীকে সাধুবাদ জানানোর দিন। কারণ আজ ‘ন্যাশনাল হাজবেন্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা ‘জাতীয় স্বামী সাধুবাদের দিন’।

প্রতি বছরের এপ্রিল তৃতীয় শনিবার পালিত হয় ‘ন্যাশনাল হাজবেন্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা ‘জাতীয় স্বামী সাধুবাদের দিন’। সংসারে স্বামীর সব অবদানের জন্য প্রশংসাসূচক মন্তব্যে তাকে অভিবাদন জানানোর দিন আজ।

তবে আজ ‘ন্যাশনাল হাজবেন্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ পালন করা হয় কেন?

সভ্যতার শুরু থেকেই নারীরা ঘরের ভেতরের কাজগুলো সামলাতো আর পুরুষেরা পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে প্রতিদিন ঘরের বাইরে কাজে বের হত। অর্থাৎ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে স্বামীদেরকেই বিবেচনা করা হত।

বর্তমানে এই চিত্র পাল্টে গেছে অনেক। এখন স্বামী-স্ত্রী দুজনে মিলে সংসারের হাল ধরেন। তবু সংসারে স্বামীর দায়িত্ব অনেকাংশে বেশি। একদিনে যেমন পরিবারের আর্থিক দায়িত্ব পালন করতে হয়, অন্যদিকে স্ত্রী ও সন্তানের দায়িত্বও সমানভাবে পালন করতে হয়।

তাদের ভালবাসা এবং সমর্থনকে সাধুবাদ জানাতেই প্রতিবছর বিশ্বব্যাপী ন্যাশনাল হাজবেন্ড অ্যাপ্রিসিয়েশন ডে পালিত হয়।

রোজ সংসার এবং অন্যান্য ব্যস্ততায় স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়ে উঠে না। তাই আজকের দিনটা একদম উত্তম সময়। আজকের দিন শুধুই স্বামীর জন্য উৎসর্গ করুন।

স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠুন। ছোট-বড় যেকোনো কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে অভিবাদন দিন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা