ছবি-সংগৃহীত
বিনোদন

শ্রদ্ধার ব্যবহারে মুগ্ধ নেটপাড়া

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সিনেমার বাইরে খুব সাধারণ বেশেই চলতে পছন্দ করেন এই লাস্যময়ী নায়িকা। বিতর্ক খুব একটা ছোঁয় না তাকে। সবার সঙ্গে সৌহার্দ বজায় চলতে পছন্দ করেন শক্তি কাপুরকন্যা। এবার বিমানবন্দরে বয়স্ক ভক্তের সঙ্গে এই অভিনেত্রীর মিষ্টি ব্যবহার মুগ্ধ করল নেটিজেনদের।

আরও পড়ুন : জুয়ার বিজ্ঞাপনে নুসরাত!

অন্যরকম এক ঘটনার সাক্ষী হলেন শ্রদ্ধা কাপুরের ভক্ত-অনুরাগীরা। যা দেখে মুদ্ধতায় ভাসছেন তারা। সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন এই অভিনেত্রী। সাধারণ চুড়িদার পরে বিমানবন্দরে গিয়েছিলেন শ্রদ্ধা। পাপারাজ্জিরা ছবি তোলার জন্য ভিড় করেছিলেন। সেদিকে না তাকিয়েই এগিয়ে যাচ্ছিলেন। আচমকা পেছনে ফিরে তাকান। বোঝা যায় কেউ ডাকছিলেন তাকে।

পেছনে ফিরে তাকিয়েই শ্রদ্ধা বুঝতে পারেন কিছু বয়স্ক ভক্ত ডাকছেন তাকে। ফিরে যান তাদের কাছে। হাত ধরে একেবারে বাড়ির মেয়ের মতো কথা বলতে থাকেন। আবদার মিটিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। তারপর ধৈর্য ধরে তাদের কথা শোনেন। পরে বিমান ধরার জন্য এগিয়ে যান।

আরও পড়ুন : কত সম্পদ দীপিকার?

শ্রদ্ধার এই মিষ্টি ব্যবহারেই মুগ্ধ নেটিজেনরা। কেউ লেখেন, ‘এই তো পরিবারের দেওয়া সুশিক্ষা’, কেউ আবার লেখেন, ‘সত্যিই শ্রদ্ধা খুব ভালো একজন মানুষ।’ অনেকে শ্রদ্ধাকে ‘সত্যিকারের সুপারস্টার’ও বলেছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রদ্ধার অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমা। সিনেমাটিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা। সিনেমাটিতে নিজের অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন তিনি। আগামীতে ‘স্ত্রী টু’ সিনেমায় দেখা যাবে তাকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা