ফাইল ছবি
বিনোদন

কত সম্পদ দীপিকার?

বিনোদন ডেস্ক: বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিকের নায়িকা হিসেবে খ্যাতি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলতি সময়ে প্রতিটি সিনেমার জন্য ১৫ থেকে ৩০ কোটি রুপি নেন দীপিকা। বিজ্ঞাপন থেকে আয় করেন ৭ থেকে ১০ কোটি রুপি।

আরও পড়ুন: ‘আইটেম বয়’ না কেন?

কিন্তু প্রশ্ন থেকেই যায়- একটি সিনেমা কিংবা বিজ্ঞাপন থেকে যদি এত অর্থ আয় করেন, তাহলে দীপিকার সম্পদের পরিমাণ কত?

‘অল অ্যাবাউট ইউ’ নামের একটি ফ্যাশন ব্র্যান্ডের মালিক দীপিকা। জানা গেছে, ওই ব্র্যান্ডে কমপক্ষে ৩৫ কোটি রুপি বিনিয়োগ করেছেন তিনি। এছাড়া তার মেকআপের ব্র্যান্ড এইট্টি টু ই রয়েছে। যার জন্য বিজ্ঞাপন করতে দেখা গেছে শাহরুখ খানকেও।

আরও পড়ুন: চলো এমন কিছু করি

২০২২ সালের শেষদিকে দীপিকা ৪১০ কোটি রুপির সম্পত্তির মালিক ছিলেন বলে জানা গেছে। এ বছরে সেই পরিমাণ বেশ কিছুটা বেড়েছে। এছাড়াও, প্রতি বছর ১৫ শতাংশ হারে দীপিকার সম্পত্তির পরিমাণ বাড়ছে। তার মাসিক আয় কমপক্ষে দুই কোটি রুপি। আর বছরে ৪০ কোটির কাছাকাছি আয় করছেন দীপিকা।

এছাড়াও, বেল্লাট্রিক্স এরোস্পেস, ড্রাম ফুডস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, ব্লুস্মার্ট, ফ্রন্টরোও-এর মতো সংস্থায় বিনিয়োগ রয়েছে এ নায়িকার।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা