ফাইল ছবি
বিনোদন

‘আইটেম বয়’ না কেন?

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘কলিজা আর জান’ গানে কোমর দুলিয়ে ঝড় তুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দর্শকেরা ‘আইটেম গার্ল’ অবতারে দারুণভাবে লুফে নিয়েছেন ফারিয়াকে।

আরও পড়ুন: চলো এমন কিছু করি

তবে ‘আইটেম গার্ল’ শব্দটিতে দারুণ আপত্তি আছে এ অভিনেত্রীর।শব্দটি দ্বারা শিল্পীরা লিঙ্গবৈষম্যের শিকার হন বলে মনে করেন ফারিয়া।

ফিারিয়া বলেন, “প্রত্যেক শিল্পীই একেকজন পারফরমার। অথচ ‘আইটেম গার্ল’ শব্দ জুড়ে দিয়ে মেয়েদের বিশেষায়িত করা হয়। আমার মনে হয়, এ সময়ে এসে আমরা কাউকে ‘আইটেম গার্ল’ বলতে পারি না। এ ধরনের গানে কিন্তু ছেলেদেরও দেখা যায়। তাদের তো কেউ ‘আইটেম বয়’ বলে না। তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন বলা হবে?’

আরও পড়ুন: বিয়ে করেছেন ফারিয়া

শব্দ নিয়ে আপত্তি থাকলেও গান নিয়ে বেশ উচ্ছ্বসিত ফারিয়া। বলেন, ‘এ গানের প্রস্তাব যখন পাই তখন গানটি আমার পছন্দ হয়নি। এ কারণে প্রথমে তাদের না করে দিই। দুই সপ্তাহ পর তারা আবারও আমার কাছে আসে। জানায়, এ গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেখানে আমাকেই প্রয়োজন। তারপর তাদের কিছু শর্ত দিই। প্রথমত, গান পরিবর্তন করতে হবে, কে কোরিওগ্রাফি করবে, চার শ ড্যান্সার লাগবে। এ কারণে তাদের বাজেট বেড়ে গিয়েছিল। কিন্তু তাঁর সবকিছু ব্যবস্থা করেছে।’

আরও পড়ুন: বিয়ে করে সিনেমাকে বিদায় জানাবো

প্রসঙ্গত, সম্প্রতি ফারিয়া কলকাতায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে তার ‘আবারও বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা। এ ছাড়াও কলকাতায় ‘রকস্টার’ নামের আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা