ছবি-সংগৃহীত
বিনোদন

বিয়ে করে সিনেমাকে বিদায় জানাবো

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার উদীয়মান নায়িকা পূজা চেরি। নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে সম্ভাবনাময়ী তিনি। সিনেমা সংশ্লিষ্ট ও ভক্ত-সমর্থকদের তাকে নিয়ে প্রত্যাশার শেষ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। জানান বিয়ের পর তিনি আর ক্যামেরার সামনে দ্বাড়াবেন না!

আরও পড়ুন : আমাদের জীবনের নতুন শুরু

নায়িকা বলেন, ‘আমি যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনে আর দেখা যাবে না। সংসার জীবনে মনোযোগী হব, কারণ দুইটা জিনিস একসঙ্গে ম্যানেজ করা যায় না।’

তবে এখনই বিয়ে নিয়ে ভাবছেন পূজা। উদীয়মান এই নায়িকা জানান, আমি ভালো ভালো কাজ করতে চাই। ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তাদের মনে জায়গা করে নিতে চাই। তাই আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। নিজের কাজ নিয়েই বেশি ভাবছি। তবে তার মানে এই নয় আমি বিয়ে করব না।

পূজা আরো বলেন, ‘আমি বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার বাবা-মা যেহেতু আমার অভিভাবক, সুতরাং বিয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।’

বিয়ের জন্য মিডিয়ার কাউকে পছন্দ না পূজার। তিনি চান মিডিয়ার বাইরেই কাউকে বিয়ে করতে। নায়িকা বলেন, ‘আমি সবসময় বলেছি, মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আমি চাই যাকে বিয়ে করবো, সে যেন আমাকে ভালোবাসে।'

আরও পড়ুন : ফের একসঙ্গে সৃজিত-জয়া

সবশেষ পূজা বলেন, ‘বিয়ের আগ পর্যন্ত চুটিয়ে কাজ করতে চাই। কারণ এখনই আমি বিয়ে করব না। যখন বিয়ে করার সময় হবে, তখন বিয়ে করে সিনেমাকে বিদায় জানাবো।’

পূজার এমন মন্তব্যে অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে প্রিয় নায়িকার বিয়ের সঙ্গে সিনেমার অভিনয়কে বিদায়ের খবরে হতাশও হয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা