রেখা (ছবি-সংগৃহীত)
বিনোদন

নজরকাড়া রেখা

বিনোদন ডেস্ক: বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

আরও পড়ুন: আমাদের জীবনের নতুন শুরু

৬৮ বছর বয়সে ভোগ অ্যারাবিয়ায় রাজকীয় বেশে কাভার গার্ল হয়ে তাক লাগিয়ে দিয়েছেন রেখা। ভোগ ম্যাগাজিনে নানা রূপে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। এ নিয়ে এখন জোর চর্চা চলছে। দীর্ঘ ক্যারিয়ারের এ পর্যায়ে এসে প্রথমবার ভোগ ম্যাগাজিনের কাভার গার্ল হলেন এই তারকা।

রেখার সাজসজ্জার কারিগর মণীষ মালহোত্রা বলেন, এই ফটোশুটের জন্য তার স্টাইলিং এবং ডিজাইনিংয়ের অভিজ্ঞতা আমার কাছে স্মরণীয়। এই কাজটি করতে গিয়ে তার উচ্ছ্বাস আমাকে খুব আনন্দ দিয়েছে। কস্টিউম ফিটিংস নিয়ে তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছি।

আরও পড়ুন: শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি

উল্লেখ্য, অভিনয় সমৃদ্ধ পরিবারেই তার জন্ম। বাবা অভিনেতা জেমিনি গণেশন আর মা অভিনেত্রী পুষ্পাভাল্লি। এ দম্পতির আদরের সন্তান হিসেবে বেড়ে উঠেছেন। তাদের হাত ধরেই নাম লেখান অভিনয়ে, শিশুশিল্পী হিসেবে। সময়ের স্রোতে তিনি একটা সময় হয়ে উঠলেন হিন্দি সিনেমার বলিউডের রানী।

নায়িকা হিসেবে রেখার ব্যক্তিত্ব, সৌন্দর্য, হাসি, চাহনি, অভিনয় বশ করে নিয়েছিলো কোটি যুবকের হৃদয়। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু তার ষাটের দশকে। নায়িকা হিসেবে প্রথম দর্শকের সামনে আসেন ১৯৭০ সালে ‘শাওন ভাদো’ ছবি দিয়ে। পঞ্চাশ বছরের ক্যারিয়ারে রেখা প্রায় ২ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

রেখার ক্যারিয়ারে আরও একটি মাইলফলক সিনেমা ‘উমরাও জান’। ১৯৮১ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

রেখা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ‘দো আনজানে’, ‘ঘর’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘খুবসুরাত’, ‘সিলসিলা’, ‘বসিরা’, ‘উৎসব’, ‘খুন ভারি মাং’, ‘ইজাজাত’, ‘উমরাওজান’, ‘কামাসূত্র’, ‘জুবায়দা’ ইত্যাদি। এছাড়াও ২০১০ সালে ‘পদ্মশ্রী’ সম্মাননা লাভ করেন। তিনবার জিতেছেন ফিল্মফেয়ার পুরস্কার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা