ছবি : সংগৃহিত
বিনোদন

সামনের দিনগুলো আমার হবে

বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাম্বার হার্ড তার প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে মামলায় হেরে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে ইউরোপের দেশ স্পেনে পাড়ি জমান। তিনি মেয়েকে নিয়ে সেখানেই স্থায়ী আবাস গড়েন।

আরও পড়ুন: ওটিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য

অনেকেই ধারণা করেছিলেন এই অভিনেত্রী হলিউডকে বিদায় জানাবেন। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি হলিউড মুভিতে নতুন মোড়কে ফেরার ঘোষণা দেন।

জানা যায়, একাধিক সিনেমা নিয়ে ফিরছেন তিনি। সেই তালিকায় রয়েছে ‘ইন দ্য ফায়ার’ সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটি ঘিরে হলিউড প্রেমীদের মাঝে বেশ কৌতুহলও তৈরি হয়েছে। শুধু তাই নয়, নিজের কামব্যাক করা সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী অ্যাম্বার হার্ড।

আরও পড়ুন: চলো এমন কিছু করি

এই অভিনেত্রী বলেন, মামলায় হেরে যাওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলাম। তবে ধীরে ধীরে তা কাটিয়ে উঠছি এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস, ইন দ্য ফায়ার এতে সহায়ক ভূমিকা পালন করবে।’

এদিকে সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে থাকলেও তিনি নিজের চরিত্র এবং গল্প নিয়ে তেমন কিছুই জানাননি। তবে এবার কিছুটা খোলাসা করলেন তিনি। সেখানেই নিজের নতুন সিনেমা নিয়ে কথা বলেন হার্ড।

আরও পড়ুন: মা হারালেন মিঠুন

অ্যাম্বার হার্ড গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, সিনেমাটিতে অতিপ্রাকৃত গল্পের প্রভাবের পাশাপাশি প্রেমের বিষয়গুলো উঠে আসবে।

তবে এখনই সিনেমাটির পুরো গল্প এবং চরিত্র নিয়ে কথা বলতে চাই না। এটুকু বলবো, এটি একটি রোমান্টিক সিনেমা।’

আরও পড়ুন: বিয়ে করেছেন ফারিয়া

বর্তমানে সুপারহিরো সিনেমা অ্যাকুয়াম্যানের সিক্যুয়েল এবং লস্ট কিংডম সিনেমা দুটির কাজ অ্যাম্বারের হাতে রয়েছে।

তিনি বলেন, ‘চলতি বছর একাধিক সিনেমা মুক্তি পাবে। প্রতিটি সিনেমাতেই দারুণ সব গল্প চরিত্র থাকছে। মনে হচ্ছে, সামনের দিনগুলো আমার হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা