ফের মামলায় অ্যাম্বার হার্ড জনি ডেপ
বিনোদন

ফের মামলায় অ্যাম্বার হার্ড

সান নিউজ ডেস্ক : মামলায় ফাঁসতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী অ্যাম্বার হার্ড। কয়েক বছর আগে তার নামে অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে কুকুর পাচারের অভিযোগ এনে মামলা করা হয়েছিলো। এবার সেই মামলাই যেন জেগে উঠেছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় হামলায় নিহত ৩০ সেনা

সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলা হারার পর অনেকটাই লোক চক্ষুর আড়ালে রয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে আবারও তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে।

সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার পুরনো এই মামলার তদন্ত শুরু করেছে। আইন অনুযায়ী, মামলায় হারলে অ্যাম্বার হার্ডের ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে।

২০১৫ সালে অ্যাম্বারের তৎকালীন স্বামী জনি ডেপের ‘পাইরটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমার শুটিং চলছিলো অস্ট্রেলিয়ায়। জনির সফরসঙ্গী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন অ্যাম্বার। সে সময় তার সঙ্গে পোষা কুকুর দুটিও ছিলো। কিন্তু কুকুর দুটিকে অস্ট্রেলিয়া সরকারের বিনা অনুমতিতে সেখানে নিয়েছিলেন অ্যাম্বার। এতেই বাঁধে বিপত্তি। মামলা করা হয় এই তারকার নামে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির সরকারের কৃষি, জল ও পরিবেশ বিভাগের একজন মুখপাত্র বলেন, ‘২০১৫ সালে অ্যাম্বার হার্ড অবৈধভাবে তার দুটি কুকুরকে এক দেশ থেকে অন্যদেশে নিয়ে যান। তার বিরুদ্ধে করা সেই মামলা পুনরায় খতিয়ে দেখছে সরকার।’

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা