হাসপাতালে শ্রীলেখা
বিনোদন

হাসপাতালে শ্রীলেখা

বিনোদন ডেস্ক : টালিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বর্তমানে কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন: শাকিবের মায়া’তে পূজা

শুক্রবার (১ জুলাই) হাসপাতালের বিছানায় শুয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই দুঃসংবাদটি শেয়ার করেন শ্রীলেখা।

আকস্মিক দুর্ঘটনায় আহত হয়ে মৃদু স্বরে কোনও রকমে কথা বলতে পারছেন তিনি। হাসপাতাল থেকে শ্রীলেখা তার অস্ত্রোপচারের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

ছবির ক্যাপশনে লিখেছেন- শুটিং ফ্লোর থেকে নয়, হাসপাতাল থেকে। অ্যাপোলো হাসপাতালের কর্মীরা সেবা করছেন। আমি যে এতটা ভালোবাসার পাত্র তা কখনও জানতাম না।

আরও পড়ুন: গরু নিয়ে বিপাকে তৌসিফ

এদিকে শ্রীলেখার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তারা শিগগিরই প্রিয় তারকার সুস্থতা কামনা করেছেন।

অভিনেত্রী রাস্তায় দুর্ঘটনার শিকার, নাকি নিজের বাড়িতেই কিছু ঘটেছে- সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে বড় কোনো দুর্ঘটনার কবলে পড়েননি শ্রীলেখা। বাম চোখের উপরে কপালের কাছে কেটে গেছে। আঘাত পেলেও মুখে হাসি দেখা গেছে অভিনেত্রীর।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা