বিনোদন

স্বরা ভাস্করকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তাকেও চিঠির মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘কাইজার’

বুধবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

মুম্বাইয়ের ভারসোভায় স্বরার বাড়িতে চিঠি পাঠিয়ে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। হিন্দিতে লেখা ওই চিঠিতে বলা রয়েছে, ‘স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের অপমান সহ্য করা হবে না।’ তবে চিঠিতে কারো নাম লেখা নেই।

এঘটনায় ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে মামলাও হয়েছে। এরইমধ্যে নায়িকাকে হত্যার হুমকির ঘটনায় তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

আরও পড়ুন: আমি মানসিক শান্তি চাই

নানা ইস্যু নিয়ে নিয়মিত সামাজিক মাধ্যমে সোচ্চার স্বরা ভাস্কর। ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিদের একজন ছিলেন ভিনায়ক দামোদর সাভারকার। তাকে নিয়েও একাধিক টুইট করেন এই তারকা।

সেই টুইটে অভিনেত্রী লিখেছিলেন, ‘জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে মাথা নত করেন বীর। সুতরাং তাকে কোনোভাবেই বীর বলা যায় না।’

আরও পড়ুন: রশ্মিকার বিপুল সম্পত্তি

স্বরাকে হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠি কি ওই টুইটের প্রতিক্রিয়া কি না, মুম্বাই পুলিশ সেটিই খতিয়ে দেখছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা