৮ জুলাই হইচইতে মুক্তি পাচ্ছে  ‘কাইজার’
বিনোদন

৮ জুলাই মুক্তি পাচ্ছে  ‘কাইজার’

সান নিউজ ডেস্ক : বুধবার দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে দর্শকদের সামনে উন্মোচন করা হয় কাইজার সিরিজের ট্রেলার। ট্রেলারে নিশোকে অন্য অবতারে দেখে দর্শকরা হলরুমে শিস বাজাতে শুরু করেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুরো টিম। আগামী ৮ জুলাই হইচইতে মুক্তি পাচ্ছে সিরিজটি।

আরও পড়ুন: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পথচারী

প্রথমবারের মত ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের সঙ্গে কাজ করলেন তারকা অভিনেতা আফরান নিশো। ওয়েব সিরিজ ‘কায়জার’-এ তাকে দেখা যাবে ডিটেকটিভ চরিত্রে।

এতে নিশো ছাড়া আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, দীপান্বিতা মার্টিন, নাজিবা বাশার, স্বাগতা, আইশা খান, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আইশা খান।

সংবাদ সম্মেলনে আফরান নিশো বলেন, এ টিমের সঙ্গে আমার প্রথম কাজ। ৬/৭ মাস আগে বসুন্ধরা সিটিতে কফি খেতে খেতে গল্প শুনেছিলাম। এরপর কয়েকদফায় বসা এবং কাজ করা। আমার অভিজ্ঞতা আসলেই অন্যরকম।

আমি এতটাও শিক্ষিত না, যতটা না এই সিরিজের পরিচালক তানিম নূর। আমি তার কাছ থেকে প্রতিটা মূহুর্তেই দেখেছি, শিখেছি। সে অনেক কিছু জানে। আমাদের পুরো টিমই তাদের সর্বোচ্চ দিয়ে কাজটা শেষ করেছে। এখন কতটুকু কি হয়েছে সেটা দর্শকেরাই বলতে পারবে।

আরও পড়ুন: ভারতের পথে হাটছে পাকিস্তান!

পরিচালক তানিম নূর বলেন, ছোটবেলা থেকে গোয়েন্দা গল্পের বই পড়ে আমার বড় হওয়া। আমার ইচ্ছে ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গোয়েন্দা সিরিজ করার। যেহেতু 'কাইজার' আমার ছোটবেলার অনুপ্রেরণা থেকে নির্মাণ করা তাই এখানে অনেক চ্যালেঞ্জ ছিল। কতটা সফল হয়েছি সেটা দর্শকরা ভালো বলতে পারবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা