শ্রীলেখা মিত্র
বিনোদন

শ্রীলেখার গুরুতর অভিযোগ

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় বিপাকে পড়েছেন এই তারকা। সেটি এমনভাবে পরিচালনা করা হচ্ছে যে, সহজে বোঝারও উপায় নেই যে, এটা ভুয়া। বিষয়টি নিয়ে অস্বস্তিতে রয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ঢাকায় আসছেন শিল্পা শেঠি

শ্রীলেখা জানান, তার নাম করে ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মানুষকে নোংরা ছবি পাঠানো হচ্ছে। তাই সবাইকে অনুরোধ করেছেন, যেন ওই অ্যাকাউন্টটিকে রিপোর্ট করেন।

ভুয়া অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট শেয়ার করে শ্রীলেখা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার নাম নিয়ে এই অ্যাকাউন্ট থেকে আমার পরিচিতজনদের ফোন করা হচ্ছে, নোংরা ছবি পাঠানো হচ্ছে। এই অ্যাকাউন্টের নামে রিপোর্ট করুন। কেউ নিশ্চয়ই আমার মানহানি করার চেষ্টা করছে।’

শ্রীলেখার পোস্টে অনেকেই জানিয়েছেন যে, তাদেরকে ওই অ্যাকাউন্ট থেকে মেসেজ-কল করা হয়েছে। তারাও প্রথমে হতভম্ভ হয়ে গিয়েছিলেন। পরে বুঝতে পারেন এটা ভুয়া।

আরও পড়ুন: ইডির জেরার মুখে জ্যাকুলিন

সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় শ্রীলেখা মিত্র। জীবনের নানা সুখ-দুঃখের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, পথপশুদের সাহায্যের জন্য এগিয়ে আসেন ও সাহায্যের কথা বলেন। এছাড়া নিজের সিনেমার প্রচারণাও চালান সমানতালে।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে একটি চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছেন শ্রীলেখা। আবার তার পরিচালিত ‘এবং ছাদ’ নামের একটি শর্টফিল্ম বেঙ্গালুরুতে পুরস্কৃত হয়েছে। এসব আনন্দের মাঝেই পড়লেন ভার্চুয়াল বিপাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা