নরসিংদী সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পথচারী 
জাতীয়

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পথচারী 

সান নিউজ ডেস্ক : নরসিংদীর রায়পুরাছা নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যান চাপায় চার পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে নরসিংদীর রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে।। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ পথচারী।

আরও পড়ুন: ভারতের পথে হাটছে পাকিস্তান!

নিহতরা হলেন- রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০) ও মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে ভৈরবে হাসপাতালে নিলে আরও একজন মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কাভার্ডভ্যানটির চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা