শাবনূর (ছবি: সংগৃহীত)
বিনোদন

প্রতারক হতে সাবধান

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর বলেছেন, ‘আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি আমার নকল আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন!’

আরও পড়ুন: ১০ ‍জুলাই ঈদুল আজহা

সম্প্রতি সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের সাহায্যের কথা বলে কিছু প্রতারক তারকাদের নামে ফেইসবুকে ফেইক আইডি খুলে বন্যার্তদের সাহায্যের নামে মানুষের কাছ থেকে টাকা তুলছে। শাবনূরের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে বলে শাবনূর নিজেই অভিযোগ করেছেন। বিষয়টি সাধারণ মানুষকে সতর্ক করেছেন নন্দিত এই অভিনেত্রী।

তিনি আরও লিখেছেন, ‘আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি, আপনারা আমার নামে ফেক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না যাতে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনোই চাই না আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।’

আরও পড়ুন: স্বরা ভাস্করকে হত্যার হুমকি

শাবনূর জানান, ‘বিষয়টি নিয়ে আমি খুব বিরক্ত। দীর্ঘদিন শুনে আসছি, আমার নামে ফেসবুকে অনেকেই আইডি খুলেছেন। আমার নাম ভাঙিয়ে অর্থনৈতিক সুবিধা আদায়সহ নানা ধরনের অনৈতিক কাজ করছেন। এমনকি ইউটিউব চ্যানেল চালুর পর সেখানে আপলোড করা ভিডিও পোস্ট করে কপিরাইট করে নিচ্ছে তাদের মাধ্যমগুলো। আমার চ্যানেলের ভিডিও নিয়ে উল্টো আমাকে কপিরাইট ক্লেইম দিচ্ছে! এসব অসাধু ব্যক্তিকে সতর্কবার্তা দিয়েছি লাইভে। প্রথমবার সাবধান করেছি। না শোধরালে শিগগিরই আমি আইনি পদক্ষেপ নেব।’

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান। দীর্ঘদিন ধরেই সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন এই অভিনেত্রী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা