সারাদেশ

হোটেল মোটেল ও রিসোর্ট লাইসেন্স বিহীন পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ: পুলিশ সুপার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কোথাও নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যাতে হোটেল, মোটেল বা রিসোর্টে অবস্থান করতে না পারে, সে বিষয়ে মালিকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সোমবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় পুলিশ সুপার বলেন, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়াসহ জেলার সকল উপজেলার হোটেল-রিসোর্ট মালিকদের অতিথিদের পরিচয় ও অবস্থানের বিষয়ে সতর্ক থাকতে হবে।

কোনো নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ব্যক্তি যাতে এসব প্রতিষ্ঠানে আশ্রয় বা অবস্থানের সুযোগ না পায়, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।

সভায় হোটেল, মোটেল ও রিসোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সার্বিক নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি অবশ্যই লাইসেন্স বিহীন কোন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না বলে হুঁশিয়ারি বার্তা দেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

জাল নোট চেনার কৌশল শেখাতে কোম্পানীগঞ্জে কর্মশালা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাল নোটের প্রচলন প্রতিরোধ...

কোয়াড বৈঠকে যোগ দিতে ম্যানিলায় ডোনাল্ড ট্রাম্প

এক নজরে ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর ও কোয়াড সম...

হোটেল মোটেল ও রিসোর্ট লাইসেন্স বিহীন পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ: পুলিশ সুপার

মৌলভীবাজার জেলার কোথাও নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জ...

শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে ১,১০০০০ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে...

অপু-পরিমনি বিবাদ চরমে!

ঢালিউডের আলোচিত দুই শীর্ষ নায়িকা অপু বিশ্বাস এবং পরীমনির মধ্যকার দীর্ঘদিনের শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা