সংগৃহীত ছবি
সারাদেশ

সাবেক মেয়র আতাউর রিমান্ডে

জেলা প্রতিনিধি: দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিপন শীল হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ।

আরও পড়ুন: আশুলিয়ায় ৫১ কারখানা বন্ধ

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আতাউর রহমান সেলিমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেন র‍্যাব-২। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে রিপন শীল ও মোস্তাক আহমেদ হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি হিসেবে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর পরে রিপন শীল হত্যা মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে সোমবার দুপুরে দীর্ঘ শুনানি শেষে তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা