সারাদেশ

হেলিকপ্টারে ফিরছেন পর্যটকরা

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে অবরোধের কারণে আটকা পড়েছেন ১৫ শ’ পর্যটক । এ সময় খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালির সৃষ্ট বিশৃঙ্খলায় ও পাহাড়িদের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে পর্যটকরা এ সমস্যায় পড়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রায় অর্ধশতাধিক পর্যটকরা হেলিকপ্টারযোগে সাজেক ছেড়েছেন। এই জন্য রিসোর্ট কটেজ মালিকদের পক্ষ থেকে তাদের থাকার জন্যে দেওয়া হচ্ছে ৭৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

আরও পড়ুন: সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এছাড়াও, এই অবরোধের কারণে পর্যটন এলাকায় দেখা দিয়েছে, খাবার পানি, গ্যাস ও খাদ্য সংকট।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার জানান, এই ব্যপারে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ হতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় কিছু পর্যটককে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারযোগে সকালে নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এরপর বিকেলে অবরোধ শিথিল করার কথা রয়েছে। আর এই অবরোধ শিথিল করা হলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে আবারও যান চলাচল শুরু হবে। এর পরে পর্যটক সকলেই যার যার গন্তব্যে যেতে পারবে বলে আশা করছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা