সুস্মিতা সেন
বিনোদন

জীবনে অনেক ভুল করেছি

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট তার মাথায় উঠেছিল, তিনি বঙ্গতনয়া সুস্মিতা। কেবল বাংলা নয়, সারা ভারতের মাথা উঁচু করেছিলেন সুস্মিতা। প্রমাণ করেছিলেন নিজের জায়গা। বিশ্বের মঞ্চে ভারতকে তুলে ধরেছিলেন স্বমহিমায়। তিনি দেখিয়েছিলেন পথ। হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: কমেছে স্বর্ণের দাম

সম্প্রতি সুস্মিতা সেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্নার টকশোতে অংশ নিয়েছিলেন। এ সময় সুস্মিতা তার জীবনের সব উপাখ্যান নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানেই নিজের জীবনের নানা অজানা কথা ফাঁস করেছেন নায়িকা। ছন্নছাড়া সম্পর্ক, পুরুষ সঙ্গ এবং জীবনের খারাপ সিদ্ধান্তগুলো সম্পর্কেও মুখ খুলেছেন তিনি।

২০১৮ সালে নিজের থেকে বয়সে ছোট রোহমান শলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা। ইনস্টাগ্রাম মেসেজের থেকে দুজনের প্রথম পরিচয়। এর পর একে অপরের কাছাকাছি এসেছিলেন। কিন্তু সে সম্পর্কে খুব বেশি দিন টেকেনি। ২০২১ সালে সম্পর্কের ইতি টানেন দুজনে। তবে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

আড্ডায় টুইঙ্কেল স্মরণ করেন, যখন 'বিখ্যাত ব্যক্তিরা নিজেদের কুমারী বলে দাবি করেছিলেন' সেই সময় সাবেক মিস ইউনিভার্স তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা ছিলেন।

ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সাবেক বিশ্ব সুন্দরী বলেন, ‘আমার জীবনের অন্যতম আদর্শ এবং বিশ্বাস, নিজেকে কখনো হারিয়ে ফেলব না। প্লাস্টিক সার্জারিই হোক, আমার জীবনের পুরুষ, সম্পর্ক, বিবাহিত পুরুষ— আপনি যা কিছুই খারাপ ভাবুন না কেন, তা রয়েছেই।’

আরও পড়ুন: অনলাইন টিকিটে ফাঁকফোকর পেলে ব্যবস্থা

তিনি আরও বলেন, ‘মস্তিষ্ক খাটো হলে, মনও ছোটই হবে। কী মনে হয়, আমি জীবনে কখনো কোনো ভুল করিনি? অবশ্যই করেছি। কিন্তু সেসব নিয়ে আমার কোনো আফসোস নেই। তাদের নিয়ে কখনো কোনো খারাপ মন্তব্যও করিনি।’

তাকে শেষবার হটস্টার সিরিজ ‘আর্যা’য় দেখা গিয়েছিল। শোয়ের প্রথম সিজনে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা মহিলা অভিনেত্রীর পুরস্কার পান। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে কোনো বলিউড ছবিতে দেখা যায়নি সুস্মিতাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা