ছবি: সংগৃহীত
বিনোদন

কাবিননামা ছিঁড়ে ফেলেছে রাজ

বিনোদন ডেস্ক : আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারে ভাঙনের সুর বাজছিল গত বছরের শেষ দিকে থেকেই। এবার রাজের বিরুদ্ধে বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলার অভিযোগ তুললেন পরী।

আরও পড়ুন : সবার আমায় দরকার

গত সোমবার (২৯ মে) রাতে কিছু ভিডিও ও স্থিরচিত্র ফাঁস হওয়ার পর থেকে রাজ-পরীর সংসারে বিচ্ছেদের সুর আরও স্পষ্ট হয়েছে।

রোববার (৪ জুন) সন্ধ্যায় এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে অভিনেত্রী জানান, চলতি বছরের মার্চে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে।

তখন রাজ বলেছিল, সে এই বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরেও আমি ওর সাথে থাকার চেষ্টা করেছি।

আরও পড়ুন : ঢাকায় গান গাইতে আসছেন অনুপম

এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী। আর না, অনেক হয়েছে। এবার টোটালি ফুলস্টপ।

তিনি বলেন, ঘর কার সাথে করব? ঘর করার তো কিছুই নেই। ইচ্ছা থাকলেও তো আর সেটি হচ্ছে না। আমি যার সাথে ঘর করব, সেই মানুষই তো নেই।

পরীর অভিযোগ, রাজের সাথে এক ছাদের নিচে থাকতে অনেক চেষ্টা করেছি আমি। তাকে ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু সে আমার সাথে থাকতে চায় না।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী চাইলে নির্বাচন করব

তিনি আরও বলেন, সত্যি রাজের সাথে আর সংসার করার ইচ্ছা নেই আমার। ইচ্ছা থাকার পরও তো আর হচ্ছে না। যার সাথে সংসার করব, সেই-ই তো নেই। আপাতত এতটুকু বলতে পারি। আমি আমার পথে চলব, সে চলবে তার পথে। এই ইস্যু নিয়ে আর কথাও বলতে চাই না আমি।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র ৭ দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা।

আরও পড়ুন : বিয়ের তারিখ ৫-৭ বছর পর জানাবো

২০২২ সালের ১০ জানুয়ারি সন্তান ধারণের বার্তাসহ নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা