ছবি: সংগৃহীত
বিনোদন

প্রধানমন্ত্রী চাইলে নির্বাচন করব

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় রাজনৈতিক প্রচার-প্রচারণায় সরব থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। এবার অন্যের হয়ে নয়, নিজেই নামতে চাচ্ছেন রাজনীতির ময়দানে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন নায়ক।

আরও পড়ুন : প্রকাশ্যে ইলিয়ানার সন্তানের বাবা!

প্রয়াত কিংবদন্তি অভিনেতা ফারুকের মৃত্যুর পর তার আসনটি (ঢাকা-১৭) শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

শোনা যাচ্ছে, সেই আসন থেকেই জাতীয় সংসদের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান তিনি।

সাক্ষাৎকারে ফেরদৌস বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। ২/৩ দিন পর হয়তো বলা যাবে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সবুজ সংকেত পাইনি।

আরও পড়ুন : আমার প্ল্যান বি ছিল ফ্যাশন

তিনি আরও বলেন, নির্বাচন করি বা না করি আমি তো দলের সাথে সবসময়ই আছি। আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। এইটুকু বলব, নির্বাচনের জন্য আমি প্রস্তুত। প্রধানমন্ত্রী চাইলে অবশ্যই নির্বাচন করব।

প্রসঙ্গত, আগামী ১৮ আগস্ট মুক্তি পাবে তার অভীনিত ছবি ‘১৯৭১ সেই সব দিন’। হৃদি হকের পরিচালনায় সিনেমাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভূমিকায় অভিনয় করবেন ফেরদৌস।

আরও পড়ুন : সবার আমায় দরকার

এছাড়া ‘মাইক’, ‘সুজন মাঝি’, ‘মানিকের লাল কাঁকড়া’, ‘দামপড়া’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন এই জনপ্রিয় অভিনেতা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা