ছবি: সংগৃহীত
বিনোদন

ভাবতে চাই না রাজ আমার জামাই

বিনোদন ডেস্ক : আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারে গত বছরের শেষের দিক থেকেই দেখা দেয় বিচ্ছেদের সুর।

আরও পড়ুন : একটুও হাসতে দেখা যাবে না

সোমবার (২৯ মে) রাতে ফাঁস হওয়া কিছু ভিডিও ও স্থিরচিত্র পুরোনো আগুনে যেন আবারও ঘি ঢেলে দিলো। এরপর থেকেই তাদের সংসারে ভাঙনের সুর স্পষ্ট।

ভিডিও ও স্থিরচিত্র ফাঁসের ঘটনায় আকার ইঙ্গিতে পরীমণিকে দায়ী করেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

এর জবাবে পরী জানান, গত ১০ দিন রাজ তার সাথে থাকছেন না। এবার প্রকাশ্যে এলো রাজ-পরীর দাম্পত্য কলহের কথা।

আরও পড়ুন : আমি সৎ এবং শক্ত আছি

সংবাদ মাধ্যমকে পরীমণি বলেন, কল্পনাতেও রাজকে তিনি আর নিজের জামাই ভাবতে চান না।

গত ২০ মে ঘটনার বর্ণনায় নায়িকা বলেন, রাজ সেদিন বাইরে ছিল। সেলিম ভাই (পরিচালক) ও তার বউ তাকে সাথে নিয়ে বাসায় এসেছিল। আসার আগে সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বললেন, আমি রাজকে সাথে করে নিয়ে তোমার বাসায় আসছি।

এসে বললেন, রাজ তো তোমার সাথে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো।

আরও পড়ুন : ২৪৬ কোটি টাকার বাড়িতে উর্বশী

আমি বললাম, ও আমার সাথে থাকতে চায় না, তাহলে ঐ আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাবো।

সেলিম ভাই বললেন, যদি তোমাদের বিচ্ছেদ হয়ে যায়, তাহলে বাচ্চাকে দেখভাল করতে কীভাবে কী করবে, চিন্তা-ভাবনা করে দেখো।

আমি বললাম, বাচ্চা আমার কাছেই থাকবে। তবে বিচ্ছেদ হওয়ার পর অবশ্যই সে বাচ্চা দেখতে আসতে পারবে।

আরও পড়ুন : প্রকাশ্যে ইলিয়ানার সন্তানের বাবা!

তবে শর্ত হলো, সে অস্বাভাবিক সময় বাসায় আসলে বাচ্চাকে দেখতে দেব না। যদি রাত ৪ টায় আসে, ভোর বেলায় আসে, তাহলে তো বাচ্চা দেখতে দেওয়ার সুযোগই নাই। স্বাভাবিক, সঠিক সময়ে এসে সে বাচ্চা দেখতেই পারে। কোনো সমস্যা নাই।

তাারা বিচ্ছেদের দিকে যাচ্ছেন কি না এমন প্রশ্নে ঢাকাই সিনেমার এই অভিনেত্রী বলেন, ও তো আমাকে ছেড়েই চলে গেছে। বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই। একটা মানুষ চলে গেলে তো ধরে রাখা যায় না।

এ সময় হাসতে হাসতে পরী বলেন, রাজ এখন বলে কী, আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল। আমাদের নাকি ঠিকঠিক বিয়েই হয়নি। যে এভাবে বলতে পারে, সে ভয়ংকর মানুষ। তার সাথে থাকা যাবে না। আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক।

আরও পড়ুন : সবার আমায় দরকার

তিনি আরও বলেন, আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র ৭ দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।

সেই সাথে সন্তান ধারণের বার্তাটিও দেন এই দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা