ছবি: সংগৃহীত
বিনোদন

একটুও হাসতে দেখা যাবে না

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ক্যারিয়ারে সুসসময় পার করছেন। আসন্ন ঈদে তাকে দেখা যাবে সাইবার যুদ্ধ নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমায়।

আরও পড়ুন : প্রিয়াঙ্কা সাধারণ মানুষের মতোই

তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রাখছেন। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমায় সিরিয়াস চরিত্রের একজন সাইবার সিকিউরিটি অফিসারের ভূমিকায় ধরা দেবেন মিম।

গল্পটি নিয়ে কিছুটা ধারণা দিলেন নায়িকা।

আরও পড়ুন : ভিডিওগুলো রাজের মোবাইলেই নেই

মিম জানালেন, ছবির পুরোটা সময় দেশের কাজে নিজেকে বিলিয়ে দেবেন তিনি। সারাক্ষণ সাইবার ক্রিমিনালদের পেছনে লেগে থাকবেন, এখানে হাসি-মজার কোনো স্থান নেই।

নায়িকা বলেন, গল্পে বাংলাদেশের যে ধরনের সমস্যা দেখানো হয়েছে, সেখানে আমি আমার চরিত্রের মাধ্যমে দেশের উপকারের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তাই পুরো ছবিতে আমাকে একটুও হাসতে দেখা যাবে না। একবার এই ছবি দেখা শুরু করলে পুরোটা শেষ করে বের হতে মন চাইবে।

মিম জানান, নিজের পূর্বের ছবিগুলোর চাইতে এবারের চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। ‘পরাণ’-এ যেমন অভিনয় করেছিলাম ‘অন্তর্জাল’-এ একদম তার বিপরীত।

আরও পড়ুন : আমি চাই জিরো ফিগার করতে

যারা নিয়মিত হলিউডের ছবি দেখে তারা অন্তর্জাল দেখলে বেশি খুশি হবে। তারা মনে করবে, আমাদের দেশেও বাইরের মানের ছবি তৈরি হয়েছে। এ কারণে ঈদে বিশ্বব্যাপী পাঁচ মহাদেশের বিভিন্ন দেশে অন্তর্জাল মুক্তি দেয়া হচ্ছে।

এবারের ঈদুল আজহায় ছোট পর্দাও রাঙাবেন এই অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে যুগল নির্মাতা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় ‘মিশন হান্টডাউন’ নামক ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এতে মিমের বিপরীতে দেখা যাবে এফএস নাঈমকে। ঈদের ২ টি কাজ নিয়েই ভীষণ আশাবাদী মিম।

আরও পড়ুন : সোনাক্ষী সিনহা’র জন্মদিন

‘অন্তর্জাল’ ছবিতে মিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন। ৩ জুন ছবিটির টিজার প্রকাশ হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা