ছবি : সংগৃহিত
বিনোদন
আসছেন নবাগত পারিশা

আমি চাই জিরো ফিগার করতে

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে গানেও কণ্ঠ দেন আবেদনময়ী মডেল পারিশা জান্নাত। তবে তার স্বপ্ন রুপালি পর্দা। সিনেমায় নায়িকা হওয়ার লক্ষে নিজেকে ফিট করছেন।

আরও পড়ুন : স্ত্রী দ্বিতীয়, বিজয়ীর মুকুট ভাঙলেন স্বামী!

এ মডেল জানান, নিয়মিত জিম করার পাশাপাশি নাচ-ফাইট শিখছেন। এরই মধ্যে প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

পারিশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ইকবাল ভাইয়ের সঙ্গে দীর্ঘ দিনের পরিচয়। ক্যারিয়ারের প্রথম সিনেমা ভাইয়ার পরিচালনায় করব, এটা অনেক ভালো লাগার। ভাইয়ার পরবর্তী সিনেমা ‘ফাইটার’-এ একজন র‌্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করব।’’

সিনেমায় শুটিংয়ের আগে ঘাম ঝড়াচ্ছেন জানিয়ে পারিশা বলেন, ‘আমি চাই নিজেকে জিরো ফিগার করতে। এজন্য কঠোর পরিশ্রম করছি। নাচ ও ফাইট শিখছি।

আরও পড়ুন : ভিডিওগুলো রাজের মোবাইলেই নেই

আগামী ঈদুল আজহার পর ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি, ভালো কিছু হবে।’

প্রসঙ্গত, সুন্দরী প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’-এ রানারআপ হয়েছেন পারিশা। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিকে অভিনয় করছেন।

আরও পড়ুন : প্রিয়াঙ্কা সাধারণ মানুষের মতোই

তিনি বর্তমানে ‘গৃহলক্ষ্মী’ ও ‘দুষ্ট মেয়ের দল’ শিরোনামে দুটো ধারাবাহিকের কাজ করছেন। বেশ কিছু শর্টফিল্মেও পারিশাকে দেখা গিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা