ফাইল ছবি
বিনোদন

অভিনয় ছেড়ে দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক: ভারতীয় টেলিভিশনের বহুল পরিচিত মুখ অভিনেত্রী দীপিকা কক্কর। 'শ্বশুরাল সিমার কা' ধারাবাহিক দিয়ে দারুন খ্যাতি অর্জন করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : রাজের আইডি হ্যাকড, সুনেরাহ’র হুমকি!

তবে এবার অভিনয় থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ টেলি তারকা।

এক সাক্ষাৎকারে নিজের সেই সিদ্ধান্তের কথা জানালেন তারকা। অভিনেত্রী জানান, মাতৃত্বকালীন এই সময়টা ভীষণ ভাবে উপভোগ করছেন তিনি। তাই এবার আর অভিনেত্রী নয় বরং একজন স্ত্রী এবং মা হিসাবে বাঁচতে চান।

আরও পড়ুন : যা রটছে, তার কোনো ভিত্তি নেই

অভিনেত্রী আরও বলেন, হ্যাঁ আমি সংসার করতে ভালোবাসি। গৃহবধূ হয়ে কাটাতে আপত্তি নেই। তবে একেবারেই যে কোনদিনও অভিনয়ে ফিরব না, সেটাও ঠিক না।

প্রসঙ্গত, সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে ২০১৮ সালে সংসার শুরু করেন দীপিকা। বিয়ের পর ‘বিগ বস ১২’-তে অংশগ্রহণ করেন। এরপর ২০২০ সালে ‘কাহা হম কাহা তুম’ ধারাবাহিকে অভিনয় করেন অভিনেত্রী। তারপর আর টেলিভিশনে দেখা যায়নি এ তারকাকে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

হালান্ড-ওডেগার্ডের নরওয়ে শেষ হাসি হাসল

মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল নরওয়ে। প্র...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা