ছবি : সংগৃহিত
বিনোদন

রাজের আইডি হ্যাকড, সুনেরাহ’র হুমকি!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী পরীমনির স্বামী ও ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামালের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন : আই লাভ ইউ ক্রেজি গার্ল

সোমবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার পর শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু সময়ের ব্যবধানে পরপর ছবি ও ভিডিগুলো পোস্ট করা হয়।

রাজের অ্যাকাউন্টে পোস্ট করা এসব ছবি ও ভিডিও ২০ মিনিটের মতো ছিল। এরপরই সব পোস্ট সরিয়ে ফেলা ফেলা হয়। তবে সরানোর আগেই ছবি ও ভিডিওগুলো অনেকের নজরে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সোমবার দিবাগত রাতেই এ বিষয়ে ঘটনার বিস্তারিত জানিয়ে এক ফেসবুক পোস্ট দিয়েছেন সুনেরাহ। একইসঙ্গে এই ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন : অভিনয় ছেড়ে দিলেন দীপিকা

সুনেরাহ তার পোস্টে লিখেছেন, ‘আমি রাজকে ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থে‌কে আমাদের প্রায় যোগাযোগই ছিল না। সেদিন একটা ডাবিং স্টুডিওতে আমা‌দের দেখা হলো। আমরা একস‌ঙ্গে ছ‌বি তুললাম।

আমি জানি না, পুরোনো বন্ধুর সাথে একটা ছবি তোলা কী এমন অপরাধের বিষয়! তার স্ত্রী (পরীমণি) কোনো কারণ ছাড়াই এটা নিয়ে পাগলপ্রায় হয়ে গেল।’

ফাঁস হওয়া ভিডিওগুলো নিয়ে সুনেরাহ’র ভাষ্য, ‘যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। ‘‘ন ডরাই’’ সিনেমার সময়ের। তখন এভাবেই আমরা মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাক্টিস করতাম।

আরও পড়ুন : খাওয়ার সময়েও নেকাব খোলেন না

কারণ আমাদেরকে (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে এভাবে গালি দিতে হয়েছে। তাকে (রাজকে) একটি ছবি আমি তখন পাঠিয়েছিলাম, তাকে এটা জানানোর জন্য যে আমি শুটিংয়ে মার খেয়েছি। যেখানে লিয়াকত আমাকে মারেন ডরাই সিনেমাটা যারা দেখেছেন, তারা জানবেন, মার খেয়ে কালশিটে পড়ে গিয়েছিল, উঠে দাঁড়াতেও পারছিলাম না।

শুটিংয়ে যেতে পারবো না এটা জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিলাম। তবে শুধু তাকে না, পরিচালককেও পাঠিয়েছিলাম। ’

আরও পড়ুন : যা রটছে, তার কোনো ভিত্তি নেই

পোস্টের শেষে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে পরীমণির দিকেও ইঙ্গিত করেছেন তিনি। লিখেছেন, ‘দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রা‌জের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা