ফাইল ছবি
বিনোদন

২৪৬ কোটি টাকার বাড়িতে উর্বশী

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৯ বছর বয়সী এই সুন্দরী। প্রায়ই ফ্যাশনেবল ও ব্যয়বহুল পোশাক পরে আলোচনার জন্ম দেন উর্বশী।

আরও পড়ুন: আমি সৎ এবং শক্ত আছি

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে কুমির নেকলেস পরিধান করেন, যার মূল্য ২০০ কোটি রুপি। তবে এবার বিলাসবহুল বাড়ি কিনে চমকে দিলেন এই অভিনেত্রী।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, পাঁচতলা বিশিষ্ট প্রাসাদসম এই বাংলোতে রয়েছে ব্যক্তিগত জিম, বড় একটি বাগান, বিস্তৃত উঠোন। উর্বশীর এই উঠোনটি যশ চোপড়ার বাড়ির উঠোনের সঙ্গে যুক্ত। সমসাময়িক ও আধুনিক মেজাজে বাড়িটির ডিজাইন করা হয়েছে। উর্বশী এটি কিনতে ব্যয় করেছেন ১৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি ৭৮ লাখ টাকার বেশি)। এরই মধ্যে নতুন বাড়িতে উঠেছেন উর্বশী।

আরও পড়ুন: একটুও হাসতে দেখা যাবে না

প্রসঙ্গত, এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর। বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কেরানীগঞ্জ মৎস্যজীবীলীগ নেতা আটক

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাজাহানকে আটক করে থা...

সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা!

দিনাজপুর পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা