ছবি-সংগৃহীত
বিনোদন

আমার প্ল্যান বি ছিল ফ্যাশন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। অভিনয় জীবনে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। পর্দায় রূপের দ্যুতি যেমন ছড়িয়েছেন, তেমনি দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। কিন্তু অভিনেত্রী হিসেবে সফল না হলে এক সময় নিজের জন্য বিকল্প পেশার কথাও ভেবেছিলেন রাকুল।

আরও পড়ুন : প্রকাশ্যে ইলিয়ানার সন্তানের বাবা!

সম্প্রতি ‘হ্যাবিট কোচ’ শিরোনামে একটি পডকাস্টের জন্য সাক্ষাৎকার দিয়েছেন রাকুল। সেখানে এ বিষয়ে কথা বলেন ‘জয়া জানাকি নায়াকা’খ্যাত এই অভিনেত্রী। এসময় রাকুল জানান, মাত্র ২০ বছর বয়সে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। ওই সময়ে গণিতে স্নাতক পড়ছিলেন। অভিনয়ে যখন নাম লেখান তখন তার প্ল্যান বি ছিল। কারণ অভিনয়ে সফলতা না পেলে প্ল্যান বি নিয়ে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করেছিলেন এই অভিনেত্রী।

ব্যাখ্যা করে রাকুল প্রীত সিং বলেন— ‘এ কারণেই আমি স্নাতক সম্পন্ন করেছি। আমি যখন কলেজে পড়ি, তখন আমি আমার প্রথম সিনেমার কাজ শেষ করি। এতে করে কলেজে আমার উপস্থিতি কমে যায়। তারপর সিদ্ধান্ত নিই আগে পড়াশোনাটা শেষ করি। যার জন্য আমি অভিনয়ে দুই বছর ছিলাম না। ভাগ্যক্রমে স্নাতক সম্পন্ন করতে পারি।

আরও পড়ুন : ২৪৬ কোটি টাকার বাড়িতে উর্বশী

তবে কেরিয়ার নিয়ে বিকল্প পরিকল্পনাও ছিল রাকুলের। অভিনেত্রী বলেন, ‘‘আমি ফ্যাশন নিয়ে এমবিএ করতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্য ভালো, আর আমাকে সে দিকে যেতে হয়নি।’’

রাকুল অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ছত্রীওয়ালি’। চলতি বছর বেশ ক’টি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে— হিন্দি ভাষার ‘মেরি পত্নী কা রিমেক’, তামিল ভাষার ‘আয়ালাম’, ‘ইন্ডিয়ান ২’। গত বছর রাকুলকে ‘ডক্টর জি’, ‘থ্যাঙ্ক গড’ এবং ‘কাটপুতলি’র মতো ছবিতে দেখা যায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা