ছবি: সংগৃহীত
বিনোদন

পপগুরু আজম খানের প্রয়াণ

বিনোদন ডেস্ক : আজ বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি ও বীর মুক্তিযোদ্ধা আজম খানের ১২ তম মৃত্যুবার্ষিকী।

আরও পড়ুন : ভাবতে চাই না রাজ আমার জামাই

২০১১ সালের ৫ জুন না ফেরার দেশে পাড়ি জমান এই সংগীত ব্যক্তিত্ব। প্রতিবছর এই দিনে আজম খানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তার পরিবার, বন্ধু-স্বজন, শুভাকাঙক্ষী ভক্ত-শিষ্য সবাই। সামাজিক মাধ্যমেও তাকে ঘিরে চোখে পড়ে অনেকের স্মৃতিচারণা।

আজম খান বাংলা ব্যান্ড সংগীতকে দেশের সর্বস্তরের মানুষের কাছে নিয়ে গেছেন। মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েও এ দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।

‘পপগুরু’ ও ‘পপ সম্রাট’সহ আরও নানা উপাধিতে খ্যাত আজম খান ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর কলোনির ১০ নং সরকারি কোয়ার্টারে জন্মগ্রহণ করেন। তিনি সংগীত জগতে পা রাখেন ৬০-এর দশকের শেষ দিকে। সেই সাথে ক্রিকেটার হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এই কিংবদন্তি।

আরও পড়ুন : আমার প্ল্যান বি ছিল ফ্যাশন

আজম খান ১৯৭২ সালে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘উচ্চারণ’, যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার সেই ব্যান্ডের কল্যাণেই পপ সংগীত পৌঁছে যায় দেশের আনাচে-কানাচে।

‘পপগুরু’ খ্যাত আজম খানের পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। তার জন্ম ও বেড়ে ওঠা পুরান ঢাকায়। বাবা আফতাব উদ্দিন আহমেদ ও মা জোবেদা খাতুন। তার শৈশবের ৫ বছর কাটে আজিমপুর কলোনিতে। তারা ৪ ভাই ও এক বোন ছিলেন। ১৯৫৫ সালে তিনি আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে ভর্তি হন। ১৯৫৬ সালে তার বাবা কমলাপুরে বাড়ি করে পরিবার নিয়ে সেখানে ওঠেন।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় পাকিস্তানি গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেন আজম খান। তখন তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণের বিরুদ্ধে গণসংগীত প্রচার করেন। ১৯৭০ সালে তিনি টিঅ্যান্ডটি কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ করেন।

আরও পড়ুন : সবার আমায় দরকার

আজম খান ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। কুমিল্লার সালদায় প্রথম সম্মুখ যুদ্ধ করেন এই কিংবদন্তি। তিনি ছিলেন ২ নম্বর সেক্টরের একটি সেকশনের ইনচার্জ। সেকশন কমান্ডার হিসেবে ঢাকা ও এর আশপাশে বেশ কয়েকটি গেরিলা আক্রমণে অংশ নেন তিনি।

মুক্তিযুদ্ধের পর আজম খানের ব্যান্ড ‘উচ্চারণ’ দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ১৯৭২ সালে তিনি বন্ধু নিলু, মনসুর এবং সাদেককে নিয়ে অনুষ্ঠান শুরু করেন। ঐ বছরই তার ‘এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ আর ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান ২ টি বিটিভিতে প্রচার হয়ে ব্যাপক প্রশংসিত হয়।

পরবর্তীতে বিটিভিতে ‘রেললাইনের ঐ বস্তিতে’ গান গেয়ে হইচই ফেলে দেন এই গায়ক।

আরও পড়ুন : ঢাকায় গান গাইতে আসছেন অনুপম

১৯৮১ সালের ১৪ জানুয়ারি সাহেদা বেগমের সাথে বিয়ে হয় আজম খানের। সহধর্মিণী মারা যাওয়ার পর থেকে একাকী জীবন কাটান তিনি। তিনি ২ মেয়ে ও এক ছেলের জনক। বড় মেয়ে ইমা খান, মেজো ছেলে হৃদয় খান ও ছোট মেয়ে অরণী খান।

১৯৮২ সালে তার প্রথম ক্যাসেট ‘এক যুগ’ প্রকাশ পায়। পরে তার আরও বেশ কিছু ক্যাসেট ও সিডি প্রকাশ পায়। ১৯৯৯ সালের ৩ মে ডিস্কো রেকর্ডিংয়ের প্রযোজনায় তার প্রথম সিডি বের হয়।

গান ছাড়াও দেশের মিডিয়ায় বেশ কয়েকটি আলোচিত কাজও করেছেন আজম খান। ১৯৮৬ সালে তিনি ‘কালা বাউল’ নামে হীরামনের একটি নাটকে এবং ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত ‘গডফাদার’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন।

সর্বশেষ ২০১০ সালে কোবরা ড্রিংকসের বিজ্ঞাপনের মডেলও হন এই কিংবদন্তি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী চাইলে নির্বাচন করব

আজম খানের গাওয়া সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘আমি যারে চাইরে’, ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অ্যাকসিডেন্ট’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘পাপড়ি’, ‘বাধা দিও না’, ‘যে মেয়ে চোখে দেখে না’ ইত্যাদি।

২০১১ সালের ৫ জুন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই পপসম্রাট। তিনি ওপারে গিয়েও শ্রোতাপ্রিয় সব গান আর মহান মুক্তিযুদ্ধে স্মরণীয় অংশগ্রহণের মাধ্যমে এ দেশের লাখো ভক্তের হৃদয়ে বেঁচে আছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা